দোহারে শিক্ষকদের মানোন্নয়নের ট্রেনিং সম্পন্ন

মাকসুমুল মুকিম , দোহার (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৩:২৭ পিএম

দোহারে    শিক্ষকদের মানোন্নয়নের  ট্রেনিং সম্পন্ন

ফাইল ফটো

ঢাকার দোহারে গুড নেইবার্স দোহার সিডিপি এর আয়োজনে দুই  দিন ব্যাপি শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে টিটার্স ট্রেনিং সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণ টি গত  ২২ ও ২৩ ই জুলাই ২০২৬   বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়।  এ সময় দোহার উপজেলার ২৫  টি স্কুল থেকে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

গুড নেইবারস বাংলাদেশ এর দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি: বিমল গোলদার এবং সহকারী প্রকল্প ব্যবস্থাপক (প্রোগ্রাম) মি: উৎসব বৈরাগী উপস্থিত ছিলেন। উক্ত ট্রেনিং টি পরিচালনা করেন দক্ষ দুইজন ট্রেইনার। 

এ সময় ট্রেনিং নিতে আসা  শিক্ষকগণ বলেন, গুড নেইবাস দোহার সিডিপি  কে ধন্যবাদ জানাই কেননা তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এ ট্রেনিং এর মাধ্যমে আমরা শিক্ষকগণ অনেক কিছু শিখতে পারতেছি।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষকদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি গুণগত শিক্ষা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সিয়াম সরিষা
Link copied!