খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রীপদে পুনর্বহাল ও মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম

খাগড়াছড়িতে দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহাল এবং মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২২শে জুন (রবিবার) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের অবদান অনস্বীকার্য। তাকে মন্ত্রী পদে পুনর্বহাল করা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। একই সাথে মীর হেলালকে প্রতিমন্ত্রী পদ থেকে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান আন্দোলনকারীরা।

সাংবাদিক চাইথোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রজ্ঞা জ্যৈতি চাকমা, চৌধুরী বেলাল, মং মারমা, অষিমা নন্দ ভিক্ষু, নব কুমার চাকমা, পরিনীতা দেওয়ান এবং উক্রাচিং মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাহাড়ের মানুষের এই ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

Advertisement

Link copied!