চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জাধীন হেয়াকো বিট এলাকায় সাড়াঁশি অভিযানে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ৮০ ঘনফুট পাহাড়ি বালি বোঝাই একটি মিনি ডাম্পার ট্রাক আটক ও জব্দ করা হয়েছে। শনিবার (২০ জুন ) দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করেরহাট রেঞ্জের হেয়াকো বিট এলাকার ঝিলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জনাব মো: মাহদী হাসান, সহকারী বন সংরক্ষক, করেরহাট রেঞ্জের সার্বিক তত্ত্বাবধানে। পরে আটককৃত বালি বোঝাই ট্রাকটি বন বিভাগের হেফাজতে হেয়াকো বন বিটে রাখা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় বন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া বিট কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় টহলদল অভিযানটি বাস্তবায়ন করে বন অপরাধ উদঘাটন করেন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অভিযানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বন বিভাগের চলমান সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে এবং বনসম্পদ রক্ষায় কঠোর নজরদারি চালানো হবে।
আপনার মতামত লিখুন :