মালয়েশিয়ার সুধী সমাবেশে দৌলতপুরের আসিফ রেজা শিশির

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১১:০৯ এএম

মোঃ আছানুল হক, দৌলতপুর: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার বড় ছেলে আসিফ রেজা শিশির মোল্লা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া আগমন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২১ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

Link copied!