দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সোমবার (৬ জুলাই) থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
মন্ত্রী বলেন, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান এবং মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক সংবাদ পাওয়া যাবে। এসব দেশের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শতবর্ষ উদযাপন উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও। অনুষ্ঠানের পর মন্ত্রী বাংলাদেশের শ্রমবাজারের সম্ভাবনা এবং বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :