কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার গ্রেফতার

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৮:০২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অভিযানে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় নাদিম হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভৈরব বাজারে রূপালী ব্যাংক শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

গ্রেফতারকৃত নাদিম হোসেন কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নয়াগাঁও এলাকার বাসিন্দা এবং নূরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন, ২০২৬) রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নয়ন মিয়া।

‎‎বিস্ফোরক আইনে করা ওই মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। ৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করে গত ৩০ আগস্ট মামলাটি করা হয়েছিল। নাদিম হোসেনকে  তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

Link copied!