যশোরের কেশবপুর উপজেলায় প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেশবপুর পৌরসভার প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুন। উপজেলা পরিষদ ও পৌরসভা—এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব একসঙ্গে পালন করে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম তদারকি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।
একই সঙ্গে কেশবপুর পৌরসভার প্রশাসক হিসেবে নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সরাসরি তদারকি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের বিভিন্ন সেবা এখন আরও সহজলভ্য ও গতিশীল হয়েছে। বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে ইউএনও রেকসোনা খাতুনের আন্তরিকতা এবং মাঠপর্যায়ে উপস্থিতি জনগণের কাছে তাঁকে একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে।
কেশবপুর উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে তিনি প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছেন। বিভিন্ন জাতীয় দিবস, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুন বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। কেশবপুর উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি উন্নত, আধুনিক ও সেবাবান্ধব কেশবপুর গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই আমাদের লক্ষ্য। জনগণের আস্থা ও সহযোগিতাই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।
সুশাসন, উন্নয়ন ও মানবিক প্রশাসনের সমন্বয়ে কেশবপুরে ইতিবাচক পরিবর্তনের যে ধারা সৃষ্টি হয়েছে, তার পেছনে ইউএনও ও পৌর প্রশাসক মোছাঃ রেকসোনা খাতুনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে কেশবপুরের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এসেছে এবং জনমনে আশাবাদের সঞ্চার হয়েছে।
আপনার মতামত লিখুন :