জামাল উদ্দিন , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে কেক কেটে জাতীয় সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন-এর নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন।
এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি আলী রেজা সুমন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল এবং দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্।
বক্তারা বলেন, গণমাধ্যমের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা ও জনসম্পৃক্ততা। তারা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার প্রশংসা করে ভবিষ্যতেও সত্য ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান নাদিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শুভ, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান শুভ, প্রতিদিনের কাগজ ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, বাংলাবাজার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কিবরিয়া, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি বুরহান খান, দৈনিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি আবু রায়হান এবং ডিবিসি নিউজের চিত্রসাংবাদিক নয়ন চন্দ্র দাসসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন করেন। পরে একটি আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আপনার মতামত লিখুন :