মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী : কটিয়াদীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে ২৭ জুন ময়মনসিংহে ১১ দলের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী উপজেলার সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আ: আওয়াল, অফিস সেক্রেটারি জনাব জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, আফজাল হোসেন জুয়েল প্রমুখ।
আপনার মতামত লিখুন :