কক্সবাজারে অর্ধ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী নাগু গ্রেপ্তার

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১১:২৯ এএম

কক্সবাজার শহরের পৌরসভার সমিতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ছিনতাইকারী গিয়াস উদ্দিন প্রকাশ নাগুকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় সুযোগ বুঝে মানুষকে ছুরি এবং অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও ছিনতাই করত। তার বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকতসহ পর্যটন জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যটকদের টার্গেট করে সর্বস্ব লুটে নিত।

তার বিরুদ্ধে যেসব মামলা ছিল, সমস্ত মামলার গ্রেপ্তারী পরোয়ানা মাথায় নিয়ে ছদ্মবেশে চলাফেরা করত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নাদিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন যে, গিয়াস উদ্দিন প্রকাশ নাগু নামের একজন শীর্ষ সন্ত্রাসীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে প্রায় অর্ধডজন জিআর মামলা রয়েছে। এসব মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে খবর পাওয়া যায়। তাকে গ্রেপ্তারে অনেকটাই স্বস্তি আসছে বলেও জানিয়েছেন অনেকেই। আইনী কার্যক্রম সম্পন্ন করার পর তাকে কারাগারে পাঠানো হবে।

Advertisement

Link copied!