চট্টগ্রাম সিটি গেট সংলগ্ন বাগান বাড়ি মোস্তফা হাকিম বেলি একটি আবাসিক ভবন প্রায় ৯০টি পরিবার বসবাস করে, সেখানে ম্যানেজার হিসেবে কর্মরত নোমান চৌধুরী দীর্ঘ দিন ধরে চাকরি করে আসছিল। অভিযোগ উঠেছে যে, সে অফিসে বসে প্রতিনিয়ত দুর্নীতির পরিকল্পনা করত এবং বিভিন্ন ধরনের জালিয়াতির জাল বিস্তার করেছিল।
সে সাধারণ ভাড়াটিয়া এবং এমনকি একজন সিনিয়র জাতীয় পর্যায়ে সাংবাদিকের সাথেও সুসম্পর্ক বজায় রাখার বাহানায় তাদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ ও ওয়াসা বিলসহ বিভিন্ন বিলে নকল সিল ব্যবহার করে সে প্রায় আনুমানিক ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এই জালিয়াতির সাথে ভবনের ব্যবস্থাপনা আরোও কেউ সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কমিটির পক্ষ থেকে আকবর শাহ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে যে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে,এবং অতি শর্তে আসামি নোমান সহ আরো কেউ জড়িত থাকলে আইনের আওতা আনা হবে।
আপনার মতামত লিখুন :