দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন রয়েছেন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। ফলে চলতি বছরে এ পর্যন্ত মোট ৫ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুলাই পর্যন্ত দেশে চলতি বছরে মোট ৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :