বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৭১ জন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ০৯:৪২ পিএম

বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৭১ জন

দেশজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় গত এক দিনে আরও ২৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৭৪ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রোববার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি কার্যক্রম কেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

গত এক দিনে ২৭৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৬ হাজার ৪০৪ জন।

এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭১ জন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং প্রাণ হারান ৪১৩ জন। তার আগের বছর আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫।

Link copied!