নাঙ্গলকোটে জিয়া সাইবার ফোর্সের বর্ধিত সভা, সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপ

রাশেদ হোসাইন , নাঙ্গলকোট কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৪:০১ পিএম

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন নাঙ্গলকোট পৌরসভার নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো. হান্নান হোসেন সবুজ। সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির দপ্তর সম্পাদক আমীর হামজা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেডসিএফ কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মজুমদার। প্রধান বক্তা ছিলেন জেডসিএফ কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি এন এম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-দপ্তর সম্পাদক হাসনাত জুয়েল এবং জেলা কমিটির সদস্য শাহীন আলম। এছাড়া জেলা ও নাঙ্গলকোট পৌরসভা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

শুভেচ্ছা বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক মো. হান্নান হোসেন সবুজ। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক ফারুক, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী ইলিয়াস, প্রচার সম্পাদক মো. আশিক, সদস্য মো. স্বপন এবং সদস্য মো. রাসেল হোসেন কালো।

বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান তারা।

Advertisement

Link copied!