আওয়ামী লীগ নেতার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংবাদিক রফিক

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম

আওয়ামী লীগ নেতার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন  সাংবাদিক রফিক

ফাইল ফটো

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিকের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত মঙ্গলবার (১৪ জুলাই) জামিন মঞ্জুর করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৮ জুলাই ফরিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলাম রাজধানীর পল্টন থানাধীন ৬০/১, পুরানা পল্টনের একটি ঘটনার অভিযোগ এনে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পল্টন থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলার নম্বর-৭, তারিখ ৮ জুলাই ২০২৬।

আসামিপক্ষের দাবি, অভিযোগে উল্লেখিত ঘটনার দিন ও সময়ে সাংবাদিক মো. খায়রুল আলম রফিক ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নিজ বাসভবনে অবস্থান করছিলেন। এ বিষয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য আদালতে উপস্থাপন করা হয়। এছাড়া মামলার সঙ্গে সংযুক্ত কিছু নথি জাল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় আদালত তার জামিন মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আতাউর রহমান মোল্যা সাংবাদিকদের জানিয়েছেন। 

সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিকের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম খান, অ্যাডভোকেট মো. আতাউর রহমান মোল্যা, অ্যাডভোকেট জিয়া উদ্দিন সুমন এবং অ্যাডভোকেট কাঞ্চন বাহাদুর।

এদিকে মামলার বাদী আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলাম সম্পর্কে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে উল্লেখ করেন, ২০১৭ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাদের পরিবারকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের হয়েছিল।

আর সেই মামলায় সাক্ষী ছিলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। এর প্রতিহিংসায় প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে শহিদুল ইসলাম। ময়মনসিংহের  পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে, যেখানে আওয়ামী লীগের নেতা মোঃ শহিদুল ইসলামসহ ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Link copied!