আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলার রূপসা উপজেলার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা শেখ সোহাগ ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডজুড়ে একটি পরিচিত ও আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবল ফাইনাল উপলক্ষে ৬ নম্বর ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ সোহাগ ইসলাম বলেন, "ওয়ার্ডবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ৬ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করব। উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
রাজনৈতিক জীবনে তিনি রূপসা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি ১ নম্বর আইচগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তিনি বর্তমানে গাজীপুর মহানগর মৎস্য ব্যবসায়ী সমিতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মাদার তেরেসা সম্মাননা-২০১৫ এবং মহান মাতৃভাষা সম্মাননা-২০১৬ লাভ করেন। এছাড়া টানা দুইবার খুলনা জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সততা, অভিজ্ঞতা, সহজ-সরল জীবনযাপন এবং মানুষের পাশে থাকার মানসিকতার কারণে শেখ সোহাগ ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
শেখ সোহাগ ইসলাম বলেন, "আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধি নই, আমি ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের প্রতিনিধি হতে চাই। উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জনসেবার মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলাই আমার অঙ্গীকার। এজন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি।"

আপনার মতামত লিখুন :