গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২ বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

ফাইল ফটো

গাজীপুর মহানগরে অপরাধ দমনে বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় অস্ত্র বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তাদের সঙ্গে পুলিশের একাধিক চৌকস কর্মকর্তা অংশ নেন।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের নম্বরপ্লেটবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন তানজিম আহমেদ সোহেল (৩০) ও মো. বাবু (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

সিয়াম সরিষা
Link copied!