বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার ঘোষণার আলোকে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়ার নেতৃত্বে কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন গাছা মেট্রো থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহিন মিয়া।
এ সময় তিনি বলেন, “পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন, মো. আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী, মিস সেলিনা খাতুন, রাজিয়া সুলতানা ও শাহানা আক্তার।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :