মনোহরদীতে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে : স্বাস্থ্যমন্ত্রী

মোঃ সোহল মিয়া , মনোহরদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম

মনোহরদীতে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ফটো

মনোহরদীতে নব দিগন্ত ক্লাবে মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  শনিবার (১৮ জুলাই) বেলা ৩ ঘটিকায় মনোহরদীর গাঙ্গলকান্দিতে নব দিগন্ত ক্লাবের উদ্যোগে বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের অধিবেশন শুরু হয়। নব দিগন্ত ক্লাবের উদ্যোগে 

মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান,মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপি'র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপি সদস্য ও মনোহরদী ডিগ্রী কলেজে সাবেক ডিপি 

গোলাম মোস্তফা, লেবুতলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহীন মোড়ল, লেবুতলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমান গনি,চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম, চন্দনবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম মনির। প্রদান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে।

আগামী রবিবারের মধ্যে প্রত্যেকটি ক্লিনিকে লেবার রুম তৈরি না হলে প্রত্যেকটি ক্লিনিককে সিলগালা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে মাদকের ভয়াবহতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা কল্পনাতিত। আর এ কারণে পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রত্যেক অভিভাব ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন সমাজে নেশাখোর ভটিজিংকারিকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। 

সিয়াম সরিষা
Link copied!