আগারগাঁও পাসপোর্ট অফিসে উপপরিচালক ইসমাইল গংদের দৌরাত্ম্য ঘিরে বিস্ফোরক অভিযোগ

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১০:০০ এএম

আগারগাঁও পাসপোর্ট অফিসে উপপরিচালক ইসমাইল গংদের দৌরাত্ম্য ঘিরে বিস্ফোরক অভিযোগ

ফাইল ফটো

আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসেনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিতর্কিত ব্যক্তি ও সাবেক প্রভাবশালী কর্মকর্তাদের জন্য অনিয়মের মাধ্যমে পাসপোর্ট ইস্যুর গুরুতর অভিযোগ উঠেছে। এক অনুসন্ধানে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং পাসপোর্ট বাণিজ্যের নানা তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দাবি করা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় হত্যাকাণ্ডের মামলার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফির নামে ২০২৪ সালের ১৫ থেকে ২৩ আগস্টের মধ্যে মাত্র ৯ দিনে তিনটি পৃথক পাসপোর্ট ইস্যু করা হয়। অভিযোগ অনুযায়ী, তার প্রকৃত পরিচয় গোপন রেখে ভুয়া পরিচয়ে নথি তৈরি করা হয় এবং উপপরিচালক ইসমাইল হোসেনের তদারকিতে দ্রুত পাসপোর্টগুলো ইস্যু করা হয়। পরে ওই পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করলে বিমানবন্দরে তিনি আটক হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী এবং সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পাসপোর্ট ইস্যুতেও বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ না করে মোবাইল এনরোলমেন্টসহ বিশেষ ব্যবস্থায় এসব পাসপোর্ট তৈরি করা হয়।

এছাড়া ইসমাইল হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন প্রভাব বিস্তার, বদলি ও তদ্বির বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও আনা হয়েছে। তার নামে-বেনামে ফ্ল্যাট, প্লট, জমি এবং ব্যাংক হিসাব ও আয়কর নথিতে অসঙ্গতির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে ইসমাইল হোসেন সরাসরি কথা বলেননি। তিনি তার পিএসের কাছে লিখিত প্রশ্ন জমা দিতে বলেন। তবে লিখিত প্রশ্ন গ্রহণ করা হলেও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

সিয়াম সরিষা
Link copied!