গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ২৫ কার্টন নকল স্যালাইন বিক্রির অভিযোগে মামুন (৪০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সফিপুর বাজারের সিনাবহ রোডের মাথায় এ ঘটনা ঘটে।আটক মামুন কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, মামুন সফিপুর বাজারের সিনাবহ রোডের মাথায় অবস্থিত মায়ের দোয়া পাইকারি দোকানে বিক্রির উদ্দেশ্যে ২৫ কার্টন স্যালাইন নিয়ে আসেন। স্যালাইনগুলোর মান নিয়ে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে হেফাজতে নেয় এবং তার কাছে থাকা ২৫ কার্টন স্যালাইন জব্দ করে।
উদ্ধার করা স্যালাইনগুলো আসল নাকি নকল, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন,“স্থানীয়দের সহায়তায় মামুন নামে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা স্যালাইনগুলো নকল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :