চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকার মোস্তফা হাকিম ভ্যালি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটিতে একঝাঁক নতুন মুখ নেতৃত্বে এসেছেন।
১ আগস্ট ২০২৬ ভ্যালির কমিটির সদস্য ও ফ্ল্যাট মালিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমান কমিটি তাদের দায়িত্ব, হিসাব-নিকাশ ও নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির কাছে হস্তান্তর করে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সারওয়ার আলম এবং সহ-সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সালেহ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সোহাগ, আব্দুল মান্নান (অর্থ সম্পাদক) দেলোয়ার হোসেন (সহকারি অর্থ সম্পাদক),খন্দকার মোহাম্মদ নিজাম উদ্দিন (সাংগঠনিক সম্পাদক),জাকির হোসেন চৌধুরী (দপ্তর সম্পাদক), এছাড়া আরো রয়েছেন নেসারুদ্দিন, জয়নাল আবেদীন, মোস্তফা,আকবর রুবেল, মোঃ রফিকুল বারী আরফিন।
সভায় বক্তারা বলেন, নতুন কমিটি ভ্যালির সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাসিন্দাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে বাসিন্দাদের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন :