তাড়াইলে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইউএনও তানজিলা আক্তার

মো ওমর খান সানি , তাড়াইল, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬, ০১:৫৫ পিএম

তাড়াইলে ব্যাপক সুনাম অর্জন করেছেন ইউএনও তানজিলা আক্তার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করার পর থেকেই তানজিলা আক্তার ব্যাপক সুনাম অর্জন করেছেন। ২০২৫ সালের ৮ ডিসেম্বর তিনি এই উপজেলায় যোগদান করেন।

যোগদানের পর থেকেই তিনি উপজেলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মাদক, জুয়া ও অন্যান্য অপকর্ম দমনে তার ভূমিকা জনমনে আস্থা ফিরিয়ে এনেছে। ইউএনও তানজিলা আক্তার ৩৬তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বর্তমানে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

তাঁর কার্যকালে তাড়াইল উপজেলায় বহুমুখী উন্নয়ন সাধিত হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারণে সাধারণ মানুষের মাঝে তিনি প্রশংসিত হয়েছেন। ফ্যামিলি কার্ডের জনসুমারিতে জনবল নিয়োগ প্রক্রিয়ায় তার সততা এবং যোগ্য ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষতা জনগণের প্রশংসা কুড়িয়েছে। সাধারণ জনগণ এমন জনবান্ধব অফিসারকে সবসময় পাশে পাওয়ার দাবি জানিয়েছে।

সিয়াম সরিষা
Link copied!