অনুমোদনহীন ও অনিয়মের দায়ে ফরিদপুরে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০৮:২২ পিএম

অনুমোদনহীন ও অনিয়মের দায়ে ফরিদপুরে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফাইল ফটো

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈম।

অভিযান শেষে যেসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় সেগুলো হলো (১)​আল-জারা প্রাইভেট হাসপাতাল।(২)​মেডিকো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।(৩)​লিলি প্রাইভেট হাসপাতাল।(৪)​হলি সিটি প্রাইভেট হাসপাতাল।(৫)​মা-মনি ডায়াগনস্টিক সেন্টার।

​অভিযান পরিচালনা শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে, সিলগালাকৃত প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসাধীন রোগীদের দ্রুত ও নিরাপদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নিকটস্থ উপযুক্ত কোনো হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

​এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। চিহ্নিত অনিয়ম ও শর্তভঙ্গের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের কার্যক্রম বর্তমানে চিকিৎসাসেবা আইনে প্রক্রিয়াধীন রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!