বগুড়ার গাবতলী উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা মহিলা দল কার্যালয়ে ফোকাস সোসাইটির সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-জয়পুরহাট আসনের সংরক্ষিত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা, এমপির পিতা নফিজুর রহমান ফটু, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, সোনারায় ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক আয়না বেগম, নারুয়ামালা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাজেদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পারুল খাতুন, নেপালতলী ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা বেগম, রামেশ্বরপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লিপি আক্তার আশা, সাধারণ সম্পাদক সালমা আক্তার, পৌর যুবদলের সদস্য বাদল শাহরিয়ার সহ উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :