সার্ভিস রুল লঙ্ঘন ও অদৃশ্য চক্রান্তের শিকার ডিআইজি নাজমুল করিম খান

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬, ০৯:১৩ পিএম

সার্ভিস রুল লঙ্ঘন ও অদৃশ্য চক্রান্তের শিকার ডিআইজি নাজমুল করিম খান

ফাইল ফটো

অদৃশ্য শক্তির সুগভীর চক্রান্তের শিকার হয়েছেন দীর্ঘদিনের বঞ্চিত পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান। ফ্যাসিবাদী শাসনামল থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়, যার চূড়ান্ত রূপ দেওয়া হয় বিগত অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে। 

সূত্র জানায়, কোনো কারণ দর্শানো নোটিশ কিংবা কৈফিয়ত তলব ছাড়াই তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা এখনো বহাল রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের সিদ্ধান্তে সার্ভিস রুলের বিভিন্ন ধারা উপেক্ষা করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, সকল প্রকার সার্ভিস রুল ভঙ্গ করে পুলিশে পুনর্বহাল হয়ে পুলিশ প্রধানের দায়িত্ব পাওয়া সাবেক আইজিপি বাহারুল আলম’র সময়েই অদৃশ্য শক্তির ইঙ্গিতে একটি বিশেষ মহল ও তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার কারসাজিতে তৎকালীন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খানকে পদোন্নতি বঞ্চিত করার লক্ষ্য নিয়ে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, বরখাস্তের আদেশে কোনো নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এখনও চলছে আলোচনা। 

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের সময়ও জাতীয়তাবাদী ঘরানার কর্মকর্তা হিসেবে পরিচিত হওয়ায় ড. নাজমুল করিম খানকে সরাসরি চাকরি থেকে অবসরে পাঠানো হয় । দীর্ঘ ১৬ বছরেও তিনি কোনো পদোন্নতি পাননি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সপরিবারে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন ড. নাজমুল করিম খান।

পরবর্তীতে তিনি পুনরায় পুলিশে যোগদানের সুযোগ পেলেও এরপর থেকেই অন্তর্র্বতীকালীন সরকার, পুলিশ প্রশাসনে থাকা কয়েকজন কর্মকর্তা  এবং পুলিশের বাইরের ফ্যাসিবাদী দোসরদের সমন্বিত চক্রান্তের শিকার হয়েছেন  ডিআইজি নাজমুল করিম খান।

একইভাবে প্রশাসন ও পুলিশ বিভাগের আরও ১৫ ব্যাচের কয়েকজন কর্মকর্তা নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও জানা গেছে। 

ডিআইজি ড. নাজমুল করিম খানের বিরুদ্ধে চলমান চক্রান্তের বিষয়ে জানতে বিভিন্ন গণমাধ্যমকর্মী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রজ্ঞা দিয়েই সঠিক সিদ্ধান্ত নেবেন।”

সিয়াম সরিষা
Link copied!