সাভারে ৮০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার: ডিবির অভিযান

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৪ পিএম

সাভারে ৮০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার: ডিবির অভিযান

ফাইল ফটো

প্রিয়াংকা বেপারী ,সাভার :  ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। গত ১৩ আগস্ট ২০২৬ খ্রিটাব্দ রাতে সাভারের পাকিজা মোড় ও রেডিও কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ  সাইদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

১৩ আগস্ট  সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০ টাকা)সহ পেশাদার মাদক কারবারি শফিক (৩০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিক ময়মনসিংহের নান্দাইল থানার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি বর্তমানে সাভার মডেল থানার নামাগেন্ডা সচিবরোড তারা মসজিদ এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

একই দিন রাত ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনী এলাকায় অপর একটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও তার টিম। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০ টাকা)সহ মো. শওকত আলী (৩৮) নামের আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পরিচয়: গ্রেফতারকৃত শওকত আলী সাভার মডেল থানার কলমা উত্তরপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

Link copied!