কেন্দুয়ায় ছাদে সৌর বিদ্যুৎ সম্প্রসারনের লক্ষে মত বিনিময়সভা

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ০৯:০৬ পিএম

কেন্দুয়ায় ছাদে সৌর বিদ্যুৎ সম্প্রসারনের লক্ষে মত বিনিময়সভা

ফাইল ফটো

অন্যচিত্র ফাউন্ডেশনের আয়োজনে  কেন্দুয়ায় ছাদে সৌর বিদ্যুৎ সম্প্রসারনের লক্ষে সোমবার বিকেলে  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালযে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  রেবেকা সুলতানা।

সৌরবিদ্যুতের বিভিন্ন দিক তোলে ধরে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বি এনপির সভাপতি মোঃ জয়ণাল আবেদীন ভূঞা,কেন্দুয়া উপজেলা জামাতের আমীর সাদেকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঁ কামরুজ্জামান চৌধুরী, ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক ভূঞা।

মতবিনিময় সভায় পৌর বি এনপির সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!