মাগুরার শালিখায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লালটু মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন,
জনস্বাস্থ্য কর্মকর্তা শফি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জহির রায়হান, ইউপি চেয়ারম্যান আলী হোসাইন সিকদার, সিরাজ উদ্দিন মন্ডল, আরজ আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য রুনা সালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন :