"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সড়ক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শামছ্ মতিন, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :