মির্জাপুরে খেলার মাঠ নির্মানে আলোচনা সভা অনুষ্ঠিত

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০১ পিএম

মির্জাপুরে খেলার মাঠ নির্মানে আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নে কামারপাড়া গ্রামবাসীর উদ্যোগে নতুন খেলার মাঠ নির্মানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কামারপাড়া খেলার মাঠ নির্মান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রাজ্জাক ।

উপস্থিত ছিলেন  ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ,জনাব মঞ্জুর কাদের প্রধান শিক্ষক কামারপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়,জনাব গিয়াস উদ্দিন কমান্ডার ভাওড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড, ডাক্তার-নারায়ন চন্দ্র দাস, জনাব জুলহাস উদ্দিন, মিনহাজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সিলেট, সাইদুর রহমান সিনিয়র শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়,জনাব সিরাজুল ইসলাম পরিচালক

গাজীপুর শাহীন স্কুল, জনাব আব্দুর রাজ্জাক প্রোঃ গ্লোবাল ট্যুরিজম, ইউসুফ মেম্বার, শহিদুল মেম্বার, বিপ্লব, জামান, মোহর, আসলাম সিকদার, রাসেল ইন্সট্রাক্টর টিপিআই।আজাদ,আসাদ, আশিক, শামীম প্রমূখ।

সিয়াম সরিষা
Link copied!