ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।এতে দৈনিক আমার দেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর সহ-সম্পাদক মো. মতিউর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) রাত ৯টায় গৌরীপুর পৌর এলাকার গৌরীপুর সরকারি কলেজ রোডস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক মো. কামাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন মো. শাহজাহান কবীর হীরা।
নবগঠিত কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আব্দুল কাদির, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময়; সহ-সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান সিদ্দিকি মনি, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক এদিন; কোষাধ্যক্ষ মো. শামীম হোসেন আলভী, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক মানবজমিন। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত সকাল; শামীম খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, দৈনিক তৃতীয় মাত্রা; আরিফ আহম্মেদ, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আগামীর সময় এবং মো. মশিউর রহমান কাউসার, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও ঐক্য সুদৃঢ় করতে গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংস্থার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগ ফারুক আহম্মেদ গৌরীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব, মো. মোখলেসুর রহমান, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক সংগ্রাম; মহসিন মাহমুদ শাহ্, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক দেশের খবর; মো. আবুল কালাম আজাদ, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক কালের সমাজ; এইচ টি তোফাজ্জল গৌরীপুর উপজেলা প্রতিনিধি দৈনিক ডেসটিনি,হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর উপজেলা প্রতিনিধি, দি গ্লোরি ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :