প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশ রাখব পরিষ্কার’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কের দু’পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের লম্বাগাছ এলাকা থেকে এই পরিষ্কার অভিযান শুরু হয় এবং মহিলা কলেজ সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের অংশ হিসেবে পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এই কর্মসূচি দীর্ঘ মেয়াদে চলবে। তিনি আরও বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি শহরটাকে পরিষ্কার রাখেন, তাহলে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :