জামালপুরে ইউপি চেয়ারম্যান আলম গ্রেপ্তার

এস.এম হোসেন আছাদ , ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ০৬:১১ পিএম

জামালপুরে ইউপি চেয়ারম্যান আলম গ্রেপ্তার

ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত শরিফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক-ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের উপর হামলাসহ নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আলম আলী। সে জয়রামপুর এলাকা তোতা মিয়ার ছেলে। শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আলম আলী দুইবার ইউপি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

সিয়াম সরিষা
Link copied!