মাগুরার শালিখায় ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ। তিনি উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নির্দেশনায় এসআই সাইফুল খালাসি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শালিখা ইউনিয়নের উত্তর শরশুনা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রানা মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, ১৬ পিস ইয়াবাসহ রানা মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শালিখা থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :