নিয়ামতপুরে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ হতে এমপিকে সংবর্ধনা প্রদান

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬, ০৭:০৪ পিএম

নিয়ামতপুরে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ হতে এমপিকে সংবর্ধনা প্রদান

ফাইল ফটো

নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পক্ষ হতে নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে নিয়ামতপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম সংবর্ধনা প্রদান করা হয়। নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মোত্তালেব হোসেন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল সোনারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদ মানিক, নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহিন সোনার, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী, সহ- সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম।

চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তালেব হোসেন মাসুদ বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে সদর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে।

Link copied!