আব্দুল আজিজ , তিতাস : কুমিল্লার তিতাস উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে তিতাস থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :