মাদককে না বলুন মাদক মুক্ত সমাজ গড়ুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার সকালে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ।
সভাপত্বিতো করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, জিংরাতলী ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা দেলোয়ার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নেতা আজমলুর রহমান নিপুন।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিক সরকার, মোস্তফা, ছাত্রদল নেতা এনামুল হক অপু সহ এলাকার গণ্যমান্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।র্যালিটি জিংলাতলী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সাধারণ জনগণের সাথে স্কুল শিক্ষার্থীরাও র্যালি ও মাদকবিরোধী সমাবেশে অংশ নেয়। এসময় বক্তারা বলেন, বর্তমানে মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই এই ছোবলের হাত থেকে বাঁচতে যুবসমাজকেই এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে কারো কাছে কোনো তথ্য থাকলে সাথে সাথে থানায় তথ্য দেওয়ার জন্য বক্তারা অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন :