বগুড়ার শাজাহানপুর উপজেলায় নানা কর্মসূচি ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া মাহফিল, আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির প্রথম প্রহরে সকাল ৭টা ১৫ মিনিটে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। কর্মসূচি শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ৫ টায় উপজেলার মাঝিড়া বন্দর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে এসে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র্যালি শেষে মাঝিড়া স্কুল মার্কেটের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক আহবায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, বগুড়া জেলা বিএনপির সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, এছাড়াও চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ, মহিলা দলের সভানেত্রী কোহিনুর বেগম, সম্পাদিকা ফেরদৌসী হক সুমিসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :