প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক স্কুল ব্যাগ বিতরন কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন বিদ্যালয়ে স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়েছে । মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয় ও উত্তর মকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরুজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এ. কে. হীরা আইডিয়াল স্কুলসহ মোট পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় । ২ নম্বর লতিবাবাদ ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল-২০২৬-এর সহায়তায় এ স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
দক্ষিণ মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন, ২ নম্বর লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পিটিএ সভাপতি আহসান হাবীব, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্রকল্পের সভাপতি রেখা আক্তার, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আনন্দিত হবে। আমরা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ উপহার দেওয়ার চেষ্টা করব। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।
২ নং লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আজকে আমরা ও আমাদের বাচ্চারা খুবই আনন্দিত সরকারি অনুদানে স্কুল ব্যাগ পেয়ে পিটি এ সভাপতি আহসান হাবীব বলেন,আমরা খুবই আনন্দিত প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি বরাদ্দকৃত এই অজপাড়া গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ব্যাগ বিতরণ করা হয়েছে । ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমাদের স্কুলে ব্যাগ বিতরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সাথে আগামীতে আরও কিছু যেনো উপহার প্রদান করেন।বর্তমান সরকারেরস্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাক এই প্রত্যাশা করি ।
দক্ষিণ মুকসেদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজিনা নাজনীন বলেন,এই ছোট সোনামনিরা স্কুল ব্যাগ পেয়ে উচ্চসিত।বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। শিক্ষাবান্ধব সরকার উচ্চ শিক্ষায় যেমন অবদান রাখছে প্রাইমারি ক্ষেত্রেও রাখছেন। বাচ্চারা বড় হয়ে এই প্রাইমারি ক্ষেত্রের অবদানের কথা এই উপহারের কথা মনে রাখবে। ইউপি সদস্য ও প্রকল্পের সভাপতি রেখা আক্তার বলেন,এই বাচ্চারা বড় হয়ে সরকারের কথা উন্নয়নের কথা মনে রাখবে।আমরাও ধন্য এই ইতিহাসের সুন্দর আয়োজনে সাক্ষী হতে পেরে। আমাদের জন্য দুয়া করবেন আরও যেনো জনকল্যাণে কাজ করতে পারি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :