শুহিলপুরে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদের মোটর শোভাযাত্রা

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম

শুহিলপুরে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদের মোটর শোভাযাত্রা

ফাইল ফটো

কুমিল্লার চান্দিনা উপজেলার ১নং সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশীদ-এর উদ্যোগে মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ মোটর শোভাযাত্রা ও গণসংযোগ করা হয়। শোভাযাত্রায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে ইউনিয়নের বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন প্রার্থী ও তাঁর সমর্থকরা।

এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. হারুন অর রশীদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে সমর্থন ও সহযোগিতা করার জন্য স্থানীয় ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মো. হারুন অর রশীদ সুহিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  এ সময় সমার্থকরা বলেন তিনি  “শিক্ষিত, আদর্শবান ও বিনয়ী” চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করবে। 

মোটর শোভাযাত্রা ও গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হয় এবং ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়।

সিয়াম সরিষা
Link copied!