কমলনগরে অসহায় মমিন উল্লাহকে নতুন ঘর উপহার দিলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে নতুন ঘর উপহার দিলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

ফাইল ফটো

জায়েদ হোসেন , কমলনগর : লক্ষ্মীপুরের কমলনগরে জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা ত্যাগী বিএনপি নেতা মো. মমিন উল্লাহর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।জানা যায়, কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মমিন উল্লাহ দীর্ঘ ২০ বছর ধরে রাজনীতির মাঠে সক্রিয়।

দলের দুঃসময়ে রাজপথে ত্যাগ স্বীকার করা এই নেতা এতদিন পরিবারের সদস্যদের নিয়ে একটি অত্যন্ত জরাজীর্ণ  ঘরে মানবেতর দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি গণমাধ্যমে তাঁর এই দুর্দশার চিত্র উঠে এলে বিষয়টি আশরাফ উদ্দিন নিজানের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে মমিন উল্লাহর জন্য একটি নতুন পাকা (হাফ-ওয়াল) ঘর নির্মাণের উদ্যোগ নেন।নির্মাণকাজ শেষে  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নবনির্মিত ঘরটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মমিন উল্লাহর হাতে এই নতুন ঘরের চাবি তুলে দেন।চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনািপর সভাপতি, নুরুল হুদা চৌধুরী, সাধারণ এম এ দিদার হোসেন, মো. সাজু, সভাপতি, কমলনগর উপজেলা ছাত্রদল এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সিয়াম সরিষা
Link copied!