ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃদ্ধা ফুল মেহের (৮০) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ফুল মেহের হত্যার সঠিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় “ফুল মেহের হত্যার বিচার চাই” এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মানবন্ধনে উপস্থিত ছিলেন নিহত ফুল মেহেরের ছেলে মোস্তফা কামাল, ছোট ছেলে আলমাছ মিয়া, শহিউল্লাহ, আবুল মোক্তার ভুইয়া, নিহতের বোন মমিনা খাতুন, মুগরম ভুইয়া সহ আরো অনেকে। স্থানীয় সূত্র জানা যায়, গত ১ জুলাই দিনে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর এলাকায় ফুল মেহেরকে প্রতিবেশী চান মিয়ার স্ত্রী মিনা বেগম তার ঘরে নিয়ে রাখে। পরদিন ভোরে পাশের বাড়ির বাবর আলী সরকারের বাড়ি থেকে।
ফুল মেহেরের গলায় প্লাস্টিকের রশি পেঁচানো লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। কিন্তু ফুল মেহেরের গলা ও কানের স্বর্ণালঙ্কার নিয়ে যায় কে বা কারা তা জানা যায়নি। তবে এই হত্যার ঘটনায় এলাকাবাসী সন্দেহ ছিল মিনা বেগমের দিকে। ৩ দিন পরে মিনা বেগম আত্নহত্যা করে। মামলা থেকে বাঁচকে কি মিনা বেগম আত্নহত্যা করেছে নাকি সহযোগীদের চাপে আত্নহত্যা করেছে? এই নিয়ে এলাকায় নানান প্রশ্ন দেখা দিয়েছে।
মামলার পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার ও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, ফুল মেহের ছিলেন একজন বৃদ্ধ নারী। জীবনের শেষ বয়সে তিনি এভাবে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন—এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন নিরীহ বৃদ্ধার হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যাই হোক না কেন, দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় নানা ধরনের আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফুল মেহের হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে সব ধরনের গুঞ্জনের অবসান হবে এবং নিহতের পরিবারও ন্যায়বিচার পাবে।

আপনার মতামত লিখুন :