রায়গঞ্জে ফুলজোড় নদীসহ বিভিন্ন পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

রেজাউল করিম খান , সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম

রায়গঞ্জে ফুলজোড় নদীসহ বিভিন্ন পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

ফাইল ফটো

রায়গঞ্জে ফুলজোড় নদী সহ বিভিন্ন পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ফুলজোড় নদী বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন ৬৪সিরাজগঞ্জ-৩ আসনের  জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

২০২৬ - ২০২৭ অর্থ বছরের মৎস্য আওতাধীন রাজস্ব বাজেটের আওতায় জলাশয় ও জলাভূমিতে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ  উপজেলা সিনিয়র  মৎস্য  কর্মকর্তা, রায়গঞ্জ উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি সাবেক

সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ উপজেলা বিএনপির ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সিয়াম সরিষা
Link copied!