‘গ্রিন বাংলাদেশ’ গড়ার দৃপ্ত শপথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক বনায়ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইবিয়ান ক্লাব লিমিটেড’। একই সঙ্গে ক্যাম্পাসে সংগঠনটির নামে ‘ইবিয়ান ক্লাব চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ইবিয়ান ক্লাব লিমিটেডের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর)। ইবিয়ান ক্লাব লিমিটেডের সভাপতি ড. মোঃআশরাফুর রহমানের নেতৃত্বে ক্লাবের সদস্যবূন্দ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ আশরাফুর রহমান বলেন, দেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও ক্লাবের এই পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ইবিয়ান ক্লাবের সামাজিক বনায়ন কর্মসূচির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে ইবিয়ান ক্লাব লিমিটেডের সদস্য মোঃ হাফিজুর রহমান,এড. এফ.এইচ চন্দনসহ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড.ইমতিয়াজ হোসেন , ট্রজারার প্রফেসর ইদ্রিছ আলী সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে নবনির্মিত ‘ইবিয়ান ক্লাব চত্বর’-এর ফলক উন্মোচন করা হয়।

আপনার মতামত লিখুন :