শেরপুরে সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাতকারী অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রনি , শেরপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৮ পিএম

শেরপুরে সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাতকারী অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার

শেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় গ্রেপ্তারকৃত আরাফাতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

সিয়াম সরিষা
Link copied!