ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৬ পিএম

ধামরাইয়ে মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ের বেলীশ্বরের মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা (অব.) হাজী আব্দুস সালাম, মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন, সাবেক অভিভাবক সদস্য জয়নাল আবেদীন ও বিএনপি নেতা শাকিল আহমেদ রাসেল। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হোসেন। সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Link copied!