নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ পিএম

নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

অভিযানে চাঁনপুর এলাকার মাদক ব্যবসায়ী মোসা. লাকীর বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!