ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০৪:৫২ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

আলাল সজিব, ধামরাই: ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে ধামরাই থানার এসআই (নিঃ) এমএস কাজার সুলতানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সান্দুলিয়া হেমায়েত আলী মধ্যম সড়কে অভিযান চালায়। এসময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে ডাকাতির প্রস্তুতিকালে থাকা ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ জিল্লুর রহমান (৪২), দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ কামাল হোসেন (৩৭), শিবপুর, নারায়ণগঞ্জ, মোঃ ছালাম মিয়া (৩৮), মানিকগঞ্জ সদর, হালিমুজ্জামান (৩৩), আশুলিয়া, ঢাকা, মনির হোসেন (৪৫), চর জাজিরা, শরীয়তপুর।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা (নং-৩৪, তারিখ-০২/১০/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) দায়ের করা হয়েছে। আটক আসামিদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Link copied!