মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর থেকে নূরপুর বাজার পর্যন্ত গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে পাকা না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ, গর্ত ও জলাবদ্ধতা। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুলপড়ুয়া শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, রোগীসহ হাজারো মানুষ।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে দুরবস্থা আরও বাড়ে। শুকনো মৌসুমেও সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না।
ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, “সড়কটি ভালো থাকলে উপজেলা সদরের সঙ্গে সহজে যোগাযোগ করা যেত। বর্তমানে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।”
সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষায় চলাফেরা দুঃসহ হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে প্রস্তাবনা পাঠানো হবে।
উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ বলেন, সড়কটি পাকাকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সড়ক পাকাকরণের জন্য একাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :